আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদীয় সভা

0
175

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪০৭তম সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পর্ষদের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফরমান আর. চৌধুরী, ব্যাংকের কোম্পানি সচিব মো. নিজাম উদ্দিন ভূঁঞা এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।