বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মেডিটারেনিয়ান শিপিং কোম্পানিকে (এমএসসি) ক্যাশলেস ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির ক্যাশলেস ভিশনের সঙ্গে সঙ্গতি রেখে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানটির ঢাকা এবং চট্টগ্রাম অফিসে রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম) স্থাপন করেছে। এর ফলে এই স্বনামধন্য শিপিং কোম্পানিটি ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ফাইন্যান্সিয়াল সল্যুশন উপভোগ করতে সক্ষম হবে। এ ছাড়াও ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম কর্পনেটের মাধ্যমে ব্যাংকটির করপোরেট এবং কমার্শিয়াল গ্রাহকদের জন্য এমটি৯৪০ স্টেটমেন্ট সার্ভিস এবং অন্যান্য ইলেকট্রনিক পেমেন্ট সার্ভিসসহ বিভিন্ন ধরনের বিশেষায়িত আর্থিক সেবা প্রদান করছে। ১ সেপ্টেম্বর ২০২৪ মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির ঢাকা অফিসে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির কান্ট্রি হেড হারুন উর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
সর্বশেষ
পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক...
মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে...
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ১৬ জুন ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ...
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...













