নারীদের জন্য কার্ড ব্যাংকিং সেবা চালু করেছে এনসিসি ব্যাংক

0
139

এনসিসি ব্যাংক নারীদের জন্য ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সুবিধা চালু করেছে। গত সোমবার এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে নারী ব্যাংকিং কার্যক্রমের অধীনে তিনটি কার্ডের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম. শামসুল আরেফিন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. মনিরুল আলম এফসিএস ও মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, ইভিপি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, নারী ব্যাংকিং ও সাসটেইনঅ্যাবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ এবং হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম উপস্থিত ছিলেন।
এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে আমরা ইতিমধ্যেই নারী ব্যাংকিং এনসিসি পরমা চালু করেছি। এরই ধারাবাহিকতায় নারী গ্রাহকদের জন্য ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সেবা চালু করেছি।