আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
148

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) শাখাগুলোর ব্যবসা পর্যালোচনা সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফরমান আর চৌধুরী এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী, শীর্ষ নির্বাহী, করপোরেট শাখাগুলোর ব্যবস্থাপক এবং জোনাল হেডরা সভায় উপস্থিত ছিলেন।