রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন

0
137

আমানত বৃদ্ধিসহ ব্যবসায় বৈচিত্র্য আনতে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহিভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করেছে রূপালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকটির মতিঝিলের রূপালী সদন করপোরেট শাখায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ইসলামী শরিয়াহ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা শরীফ মো. আবু হানিফ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।