বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

0
92

বাংলাদেশ ব্যাংকের নেওয়া দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা (বিবি-এলটিএফএফ) প্রোগ্রামের অধীনে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট) লিজা ফাহমিদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর, নির্বাহী পরিচালক (আইসিটি) দেবদুলাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।