ঢাকা ব্যাংক এন্ড টু এন্ড ডিজিটাল লোন অ্যাপ ঢাকা ব্যাংক ই-ঋণ চালু করেছে। সম্প্রতি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পণ্যটি উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক ও ক্যাশ অ্যালায়েন্স লিমিটেডের (টেকনোলজি পার্টনার) চেয়ারম্যান সৈয়দ আলী জোহের রিজভী। ই-ঋণ অ্যাপের মাধ্যমে একজন গ্রাহক ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকিং কার্যদিবসে আবেদন করার ২ ঘণ্টার মধ্যে ঋণটি তার অ্যাকাউন্টে বিতরণ করা হবে। এ সময় ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, ক্যাশ অ্যালায়েন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান দীপক হাজারীলাল সালুজা, পরিচালক লুৎফে মাওলা আইয়ুব ও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন বিষয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ওয়ার্কশপ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ১৫ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রিয়াদ মাহমুদ চৌধুরীর...
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের...
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা ৭ জুলাই প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক...
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গত ৫ জুলাই ঢাকার ২৯, পশ্চিম পান্থপথের এসইএল সেন্টারে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক...
ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন পাবেন এসইএলের গ্রাহক-কর্মীরা
দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ডেভেলপার দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) গ্রাহক ও কর্মীদের বিশেষ হোম লোন সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি...














