বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় ফেনীতে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত এ কনফারেন্সে লিড ব্যাংক হিসেবে ছিল এক্সিম ব্যাংক। এতে ফেনীর সব তফসিলি ব্যাংক অংশ নেয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ফেনী জেলা প্রিন্সিপাল অফিসের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হারুন-অর-রশীদ। কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক পিনাকী রঞ্জন সরকার, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম পরিচালক মো. আব্দুল আহাদ, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি কামরুন নাহার, এক্সিম ব্যাংকের এএমডি মো. হুমায়ূন কবীর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রোকসানা আহমেদ এবং এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...














