শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আক্কাচ উদ্দিন মোল্লা। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ফকির আখতারুজ্জামান। সম্প্রতি পরিচালক পর্ষদের ৩৫৪তম সভায় সর্বসম্মতিতে দুটি পদের জন্য তারা নির্বাচিত হন। ব্যবসা-বাণিজ্যে তিন দশকের বেশি অভিজ্ঞতা কাজে লাগিয়ে আক্কাচ উদ্দিন মোল্লা গড়ে তুলেছেন একাধিক তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান। তিনি রাসেল স্পিনিং মিলস, পিএনআর ইন্ডাস্ট্রিজ, তানিয়া কটন মিলস, রাসেল গার্মেন্টস, রাসেল ওয়াশিং প্ল্যান্ট, একরাম সোয়েটারস, নুরুল ইসলাম স্পিনিং মিলস, হেলাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, তফাজ ড্রেসেস, গুডম্যান ফার্মাসিউটিক্যালস, পিএনআর লেদার প্রোডাক্টস এবং একরাম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি।
সর্বশেষ
পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক...
মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে...
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ১৬ জুন ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ...
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...














