শাহজালাল ব্যাংকের সঙ্গে কনকর্ড হেলথকেয়ারের চুক্তি

0
36

সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংক এবং নোয়াপাড়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শাহজালাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহহেদের উপস্থিতিতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল্লাহ আল-মামুন এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও নোয়াপড়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফায়জুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় শাহজালাল ইসলামী ব্যাংকের কার্ডধারীরা কনকর্ড হেলথকেয়ার গ্রুপের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কনকর্ড স্টেম সেল লিমিটেড, কনকর্ড ডায়াগনস্টিক ও মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা হেলথ বাংলাদেশ লিমিটেডে স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহজালাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. এম. সাইফুল ইসলাম, নোয়াপাড়া গ্রুপের পরিচালক ফায়েজ ইবনে রহমান, নোয়াপাড়া গ্রুপের গ্রুপ সিওও ও সিএফও জাবেদুর রহমান, ব্যাংকের পাস্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম, ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও ব্যাংক ফাউন্ডেশনের সিইও কে. এম. হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।