সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকক অব বাংলাদেশের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

0
40

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭৭তম সভা ১৬ জুলাই পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন বোর্ড চেয়ার?ম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আবেদুর রহমান সিকদার, পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী, অগ্রণী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর সিইও মতিউল ইসলাম, এনসিসি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম. শামসুল আরেফিন, প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী, ট্রাস্ট ব্যাংক পিএলসির ডেপুটি কামাল হোসেন সরকার। কমিটির সদস্য সচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী সভা পরিচালনা করেন।
সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের আইবিআরপিডির সম্মানিত পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান। সভায় সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক পরিকল্পনা ও বাজেটসহ নীতিনির্ধারণী ও চলমান কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।