আধুনিক ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে সাউথইস্ট ব্যাংক পিএলসির গুলশান শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। এখন থেকে গুলশান মডেল টাউনের (প্লট ৫৫, সড়ক ১২৩, ব্লক-সিইএস-এ) হেনা সুবাস্তু স্কাইলাইন অ্যাভিনিউতে (প্রথম ও দ্বিতীয় তলা) শাখাটির কার্যক্রম পরিচালিত হবে। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে স্থানান্তরিত গুলশান শাখার উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ কাশেম।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের বর্তমান ও সাবেক পরিচালকদের মধ্যে রেহানা রহমান, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, প্রকৌশলী খন্দকার বদরুল হাসান, মো. রফিকুল ইসলাম (নমিনি পরিচালক-এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি) এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডার সুলতানা কাশেম উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. খালিদ মাহমুদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার প্রধান ইশতিয়াক ইউ আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা।














