স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

0
30

২৭ বছরের পরিক্রমা শেষে ২৮ বছরে পদার্পণ করল শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত ৩ জুন ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ডিভিশনগুলোর প্রধানরা সশরীরে এবং সব শাখাপ্রধানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে সিদ্দিকুর রহমান যথাযথভাবে শরিয়াহ অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান এবং পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।