ডাচ-বাংলা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার ফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর

0
20

বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় পুনঃঅর্থায়নের জন্য ডাচ-বাংলা ব্যাংক পিএলসি একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এ স্কিমের আওতায় উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ বার্ষিক সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।