মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
27

দেশব্যাপী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) অন্য পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল; উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও অধ্যাপক ড. নাসরিন সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও ড. তাপস চন্দ্র পাল; এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম এবং মেইন শাখার প্রধান মো. আব্দুল আউয়ালসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তারা।