জনতা ব্যাংকের কুমিল্লা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

0
30

সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান। কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আব্দুর রহমান বিশেষ অতিথি এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।