পূবালী ব্যাংক পিএলসি ও কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইনটেরিয়র ডেকোর লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি পূবালী ব্যাংকের হেড অফিসে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি করে।
চুক্তি অনুযায়ী পূবালী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকর লিমিটেড থেকে ডিজাইন কনসালটেন্সি সেবা এবং এক্সিকিউশনে চমৎকার অফার উপভোগ করতে পারবেন। এ ছাড়াও পরিবারসহ ফ্যান্টাসি কিংডম এবং ফয়েজ লেক রিসোর্টে থাকার জন্য পাবেন বিশেষ ছাড়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ডিজিএম অ্যান্ড ডিভিশন হেড অব কার্ড, এনএম ফিরোজ কামাল এবং কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইনটেরিয়র ডেকোর লিমিটেডের ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং মো. নাজমুল ইসলামসহ (তানিম) উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের এজিএম এবং হেড অব কার্ড মার্কেটিং মোহাম্মদ আসাদুল্লাহ খান এবং সিনিয়র অফিসার, কার্ড মার্কেটিং ইউনিট, মোহাম্মাদ সাইফুল ইসলাম এবং কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইনটেরিয়র ডেকোর লিমিটেডের মো. মাজাহার আলী হিমু, সিনিয়র এক্সিকিউটিভ- ব্র্যান্ড মার্কেটিংসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।













