শাহজালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

0
36

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ১০ মে প্রতিষ্ঠার ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্তি উদযাপন করেছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপশাখায় পবিত্র কুরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।