প্রিমিয়ার ব্যাংকের ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত

0
67

ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬-এর অংশ হিসেবে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এক অনন্য মাইলফলক অর্জন করেছে। ১ এপ্রিল থেকে শুরু হওয়া বিশেষ এই কর্মসূচির মাত্র ২৬ কর্মদিবসেই ব্যাংকটি সংগ্রহ করেছে ১১৪৪ কোটি টাকা নতুন আমানত। এ ছাড়াও জানুয়ারি ২০২৬ থেকে এপ্রিল ২০২৬ বিগত চারমাসে প্রায় ৫২৩ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন করেছে।
এই উল্লেখযোগ্য সাফল্যের তথ্য জানানো হয় ৭ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ সভায়। সভাটি অনলাইনে অনুষ্ঠিত হয় এবং ব্যাংকের সব কর্মী ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর মো. মনজুর মফিজ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিয়ামত উদ্দিন আহমেদ, অমলেন্দু রায়, এস এম ওয়ালি উল মোর্শেদ, মোহাম্মাদ আল-আমীনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।