এস এম আবদুল্লাহ-হিল কাফি ঢাকা ব্যাংকের ডিএমডি

0
49

এস এম আবদুল্লাহ-হিল কাফিকে ঢাকা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। কাফি ২০১৫ সালে ঢাকা ব্যাংকে যোগদান করেন। তিনি ব্যাংকিং সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স (জিআরসি) এবং কেন্দ্রীয় ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞ। কাফি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পল্লী ঋণ ব্যবস্থাপনা, ব্যাংকিং সুপারভিশন, প্রত্যক্ষ ও পোর্টফোলিও বৈদেশিক বিনিয়োগ, ট্রানজেকশনাল ব্যাংকিংয়ে নীতিনির্ধারণী ও তদারকিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তী সময়ে তিনি সিটি ব্যাংক এনএ এবং এইচএসবিসি-বাংলাদেশে অপারেশনাল রিস্ক অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোলের প্রধান হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো প্রবর্তন, পরিচালন এবং মানি লন্ডারিং ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ঢাকা ব্যাংকে কাফি অত্যন্ত দক্ষতার সঙ্গে অভ্যন্তরীণ নিরীক্ষা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতির নেতৃত্ব দিয়ে আসছেন, যা ব্যাংকের গভর্নেন্স এবং ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকে শক্তিশালী করেছে।