ভিসা ডেবিট কার্ড আনল জনতা ব্যাংক

0
34

গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন এবং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম, আইসিটি বিভাগের জিএম মোহাম্মদ আনিসসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকবৃন্দ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের সব কার্যালয় ও শাখা প্রধানরা। প্রধান অতিথির বক্তব্যে নাজমা মোবারেক এই কার্ডের উদ্বোধনকে জনতা ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, এই কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা দেশে এবং পাসপোর্ট এন্ডোর্সমেন্টের মাধ্যমে বিদেশে অনলাইন কেনাকাটা, ফ্লাইট ও হোটেল বুকিং, মোবাইল রিচার্জ, ভিসা নেটওয়ার্কভুক্ত এটিএম থেকে স্থানীয় মুদ্রায় নগদ উত্তোলনসহ বিভিন্ন ধরনের পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন।