দেশের ব্যাংকিং খাতে সুদীর্ঘ ঐতিহ্য, শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স এবং প্রযুক্তিনির্ভর সেবার ধারাবাহিকতায় ২১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে পূবালী ব্যাংক পিএলসির ১০০০তম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। নতুন এই এটিএম/সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকরা নগদ উত্তোলনের পাশাপাশি জমা প্রদানসহ বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারবেন, যা আধুনিক ও সময়োপযোগী ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্য অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা, পূবালী ব্যাংকের কার্ড অপারেশন বিভাগের বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, শাহবাগ অ্যাভিনিউ শাখার উপমহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুন।














