মেঘনা ব্যাংক ডিপিডিসি সাত মসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু করেছে

0
34

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি ধানমন্ডির সাত মসজিদ রোডে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) একটি বিল সংগ্রহ বুথ উদ্বোধন করেছে। গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ইউটিলিটি বিল পরিশোধ সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মমতাজুল করিম এন আহমেদ এবং ডিপিডিসির চিফ ইঞ্জিনিয়ার (এনওসিএস নর্থ) মো. তারিকুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির এবং ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী (এনওসিএস সাত মসজিদ) ইঞ্জি. আফাজ্জল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।