এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব পানি দিবস উদযাপন

0
44

বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জল তরঙ্গ প্রকল্পের আওতায় তিনটি ওয়াটার অ্যাকসেস হাব উদ্বোধন করেছে। জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকায় বাস্তবায়িত এ উদ্যোগের লক্ষ্য দীর্ঘদিনের নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট নিরসনের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন করা।
এমটিবি ফাউন্ডেশন জানায়, এটি একটি ওয়াশভিত্তিক (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) প্রকল্প, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩ ও ৬ অর্জনে সহায়তা করবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বাড়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, সহযোগী নাজমুস সাকিব ও শেফার্ডস বাংলাদেশের পরিচালক ওয়াহিদুল ইসলাম সিকদারসহ অন্য অতিথিরা।