আশকোনা হজ ক্যাম্পে শাহজালাল ইসলামী ব্যাংক পরিচালিত হজ বুথের উদ্বোধন

0
29

হজ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে একটি হজ বুথ স্থাপন করেছে। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে হজ গমনেচ্ছুদের মাঝে হজ গাইড এবং ছাতা প্রদান করা হয়। ১৯ এপ্রিল শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে ওই বুথর উদ্বোধন এবং হজযাত্রীদের সেবার জন্য প্রদত্ত দ্রব্যসামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস, ঢাকার পরিচালক (যুগ্মসচিব) মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার, উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস এবং ব্যাংকের জেএভিপি, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।