ব্যাংক এশিয়ার আমানত বেড়েছে ৪ হাজার কোটি টাকা

0
80

চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ে ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক স্পর্শ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সোহেল আর কে হোসেনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। ব্যবস্থাপনা পর্ষদ এ অর্জনে কর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।