ঢাকার মণিপুরি পাড়ায় ব্র্যাক ব্যাংকের নতুন উপশাখা চালু

0
207

ঢাকার মণিপুরি পাড়ায় একটি নতুন উপশাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের ১৪৫, মণিপুরি পাড়া, জেডিপিসি ভবনে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্র্যাক ব্যাংক জানায়, গ্রাহকরা নতুন উপশাখায় অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপিএস-এফডিআর খোলা, ইএফটিএন ও আরটিজিএস ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড ও চেকবই প্রসেসিং, আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।