এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

0
150

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশে পানিতে ডুবে প্রাণহানি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) কর্তৃক পরিচালিত সীসেফ লাইফগার্ড কর্মসূচিতে সহায়তা প্রদান করেছে।
উল্লেখ্য, প্রতি বছর দেশে শিশুসহ প্রায় ১৮ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। এ সংকট মোকাবিলায় সিআইপিআরবি ২০১২ সাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে সীসেফ লাইফগার্ড কর্মসূচির মাধ্যমে নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে ১০৫২ জনের প্রাণ রক্ষা করা হয়েছে এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে লাখো মানুষের কাছে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। উদ্যোগটির সামাজিক গুরুত্ব ও জীবন রক্ষাকারী অবদান বিবেচনায় এনসিসি ব্যাংক তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্পে সহায়তা প্রদান করছে, যা জননিরাপত্তা ও সামাজিক কল্যাণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।
সম্প্রতি কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং এবং স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজমেন্টের প্রধান নিঘাত মমতাজ, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) স্বাস্থ্য ব্যবস্থা গবেষণা বিভাগ এবং আরটিআই প্রতিরোধ ও গবেষণা ইউনিটের পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী, মানবসম্পদ ও প্রশাসনের পরিচালক কর্নেল ইমরান উল্লাহ সরকার (অবসরপ্রাপ্ত), সরকারি যোগাযোগ ও সিএসআরের সিনিয়র উপদেষ্টা, ড. সাইখুল ইসলাম হেলাল এবং সীসেফ লাইফগার্ড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ড. ইয়াসির ইফতেখারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।