রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

0
119

বাংলাদেশের রপ্তানিমুখী সবজি খাতের আন্তর্জাতিক মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য রপ্তানি সক্ষমতা জোরদারে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইসকন্টাক্টের প্রস্তাবিত একটি প্রকল্পে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। গত ২২ জানুয়ারি ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মনসুর মোস্তফা এবং সুইসকন্টাক্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হুসাইন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ। সুইসকন্টাক্টের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি ডিরেক্টরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
লিড ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি এই প্রকল্পের মাধ্যমে কৃষি ও এসএমই খাতে টেকসই অর্থায়ন সম্প্রসারণ, রপ্তানিমুখী উদ্যোক্তা তৈরি এবং ঝুঁকি হ্রাসকৃত ঋণ পোর্টফোলিও গঠনের সুযোগ পাবে। পাশাপাশি ব্যাংকটির কৃষি, এসএমই ও গ্রিন ফাইন্যান্স পণ্যের বাস্তবভিত্তিক পরীক্ষণ এবং নতুন পণ্য উদ্ভাবনের ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।