পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লালমাটিয়া র‌্যালি

0
146

লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই সেøাগানকে সামনে নিয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলাদেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার লালমাটিয়ায় ব্যাংকের পক্ষ থেকে ক্যাশলেস লালমাটিয়া র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ, ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব, উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনপ্রধান মো. রবিউল আলম, লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের সভাপতি মো. আলমগীরসহ ব্যাংকের প্রধান কার্যালয়ে নির্বাহী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।