যৌথ উদ্যোগে কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক

0
94

দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বিস্তারের লক্ষ্যে কৌশলগত অংশীদারত্বে আবদ্ধ হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জায়তুন ফিনটেক লিমিটেড। এ অংশীদারত্বের মাধ্যমে সমন্বিত ডিজিটাল ফাইন্যান্সিয়াল সল্যুশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের প্রান্তিক ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সহজ ব্যাংকিং এবং পেমেন্ট সেবার সুযোগ বাড়াবে। এই সহযোগিতার আওতায় বাংলা কিউআর মার্চেন্ট অ্যাকোয়ারিং সার্ভিস চালু করা হবে, যার মাধ্যমে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকা ও আর্থিক সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার ঘটবে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং জায়তুন ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান মো. আরফান আলী।