মিডল্যান্ড ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে যশোর শাখার কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে সম্প্রতি সদর উপজেলার আরএন সড়কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার এবং যশোর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল বারিকসহ স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মিডল্যান্ড ব্যাংকের জনসংযোগ প্রধান মো. রাশেদুল আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তার বক্তব্যে গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি গ্রাহকদের যেকোনো জায়গা থেকে ও যেকোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম মিডল্যান্ড অনলাইন ব্যবহার করার আহ্বান জানান।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













