মধুমতি ব্যাংকের বীরগঞ্জ শাখার উদ্বোধন

0
150

ব্যাংকিং কার্যক্রমের বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে মধুমতি ব্যাংক পিএলসির ৫৬তম শাখা হিসেবে বীরগঞ্জ শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলার ৮১, খানসামা সড়কে নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন মধুমতি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. সফিউল আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার (সিবিও) আরব ফজলুর রহমান।