কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ জোরদারে এমটিবির নতুন উদ্যোগ সিইও কানেক্ট

0
125

কর্মীদের সঙ্গে নেতৃত্বের সরাসরি ও অর্থবহ যোগাযোগ আরও জোরদার করতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি চালু করেছে একটি নতুন উদ্যোগÑ সিইও কানেক্ট। ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো এ উদ্যোগের মাধ্যমে নির্বাচিত কর্মকর্তারা আন্তরিক ও অংশগ্রহণমূলক পরিবেশে ম্যানেজিং ডিরেক্টর ্যআন্ড সিইওর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। সিইও কানেক্টের প্রথম আলাপচারিতা পর্ব অনুষ্ঠিত হয় ২০ জানুয়ারি এমটিবি সেন্টারের বোর্ড রুমে। এতে ব্যাংকের বিভিন্ন বিভাগ ও স্তর থেকে নির্বাচিত ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কোনো উপস্থাপনা বা আনুষ্ঠানিকতা ছাড়াই এই সেশনটি সাজানো হয় খোলামেলা আলোচনার মাধ্যমেÑ যেখানে কর্মীদের অভিজ্ঞতা, ভাবনা, অনুপ্রেরণা ও মতামত গুরুত্ব পায়।
এ উদ্যোগ সম্পর্কে এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মিউচুয়াল মানে শুধু গ্রাহকের সঙ্গে সম্পর্ক নয়, বরং সহকর্মীদের মধ্যকার পারস্পরিক সংযোগ ও বোঝাপড়া। ছোট পরিসরে আন্তরিক আলোচনাই প্রকৃত সংযোগ তৈরি করেÑ আর সেই লক্ষ্যেই সিইও কানেক্ট। এই উদ্যোগের মাধ্যমে এমটিবি তার মানবকেন্দ্রিক সংস্কৃতি, উন্মুক্ত যোগাযোগ এবং অংশগ্রহণমূলক নেতৃত্বের প্রতিশ্রুতি আরও দৃঢ় করল।