মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন

0
35

আধুনিক ব্যাংকিং সেবার উৎকর্ষ নিশ্চিতকরণ এবং আগামীর ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যমে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ব্যাংকের সব শাখা, উপশাখা, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং এবং ইসলামি ব্যাংকিংসহ সব গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এক বিশেষ কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়। ৬ ফেব্রুয়ারি অত্যন্ত উদ্দীপনা ও গুরুত্বের সঙ্গে বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬ সম্পন্ন হয়েছে।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী। সম্মেলনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন, হেড অব আইটি মো. নাজমুল হুদা সরকারসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, এরিয়া ও ক্লাস্টার প্রধানগণ এবং মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম বিগত সময়ের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।