ব্র্যাক ব্যাংকের লিডে নীলফামারীতে সিএমএসএমই অর্থায়ন কর্মশালা

0
52

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নীতিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নে সিএমএসএমই অর্থায়ন নীতিমালাবিষয়ক সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নীলফামারীতে কর্মশালাটি আয়োজিত হয়। আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক।
কর্মশালায় নীলফামারী জেলায় কার্যরত ৩৩টি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। যেখানে সিএমএসএমই নীতি বাস্তবায়নের মূল দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তারা ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেওয়ার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় করেন, যা তাদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর অর্থায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্র্যাক ব্যাংকের হেড অব কটেজ (মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস) আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. আলী মাহমুদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের পরিচালক মো. এমদাদুল হক।