কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীন ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

0
57

এসএমই ঋণ ও গ্রীন ফাইন্যান্সিং সলিউশন এবং তা বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের একটি ব্যবসায়িক কৌশলগত পরামর্শমূলক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং টাইগার নিউ এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোল মাও এবং এক্সপার্ট সলিউশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে টাইগার নিউ এনার্জির গ্রাহক এসএমই ঋণ ও গ্রীন ফাইন্যান্স বিষয়ে কমিউনিটি ব্যাংক থেকে আর্থিক অন্তর্ভুক্তি, পরামর্শ এবং সহযোগিতামূলক বিভিন্ন সার্ভিস পাবে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাইগার নিউ এনার্জির কান্ট্রি ডিরেক্টর নাফিউর রহমান; হেড অব অপারেশন মো. তারেকুল কবির; এক্সপার্ট সলিউশনস লিমিটেডের পরিচালক অজয় কুমার পাল; টেকনিকেল ডিরেক্টর মো. ফিরোজ আল মোজাহিদ খান; গ্রীন ইঞ্জিন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী মানারাত মাহফুজা এবং কমিউনিটি ব্যাংকের হেড অব আরএমডি, সিআরএম ও স্যাম হাসি রানী বেপারী; সিআইটিও, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব এগ্রিকালচার শরীফ হাসান মামুন; হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।