এনসিসি ব্যাংক দেশের সব শাখায় ডিজিটাল লোন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে, যা ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অত্যাধুনিক এ সিস্টেমটি ডিজাইন ও বাস্তবায়ন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনিসফট লিমিটেড।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. খোরশেদ আলম এবং ইউনিসফট সিস্টেমস লিমিটেডের ডেপুট ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এ সময় এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ এবং মো. হাবিবুর রহমান; এসইভিপি ও আইসিসি প্রধান মোহাম্মদ মোরশেদুল কাদের খলিলি; এসভিপি ও হেড অব আইসিটি ডিভিশন মো. সাজ্জাদুল ইসলাম; এসভিপি ও সিএডি প্রধান মুহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ রিটেইল ব্যাংকিং ও সিআরএম রিটেইল বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউনিসফট সিস্টেমস লিমিটেডের জাভা সফটওয়্যার বিভাগের প্রজেক্ট ম্যানেজার তাজকিয়া তাসনিম ও বিজনেস টিমের সদস্য মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন।














