আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান ব্যাংকিং খাতে নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে ফলপ্রসূভাবে প্রয়োগ করে গ্রাহকসেবার উৎকর্ষ সাধন করতে হবে। একই সঙ্গে সমন্বিত দলগত কর্মপরিবেশ গড়ে তোলা এবং ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, যে দক্ষতা ও মনোভাব তারা এখন গ্রহণ করছেন, তা ভবিষ্যতে ব্যাংকিং খাতের উন্নতির সঙ্গে সঙ্গে তাদের নিজস্ব পেশাগত জীবনেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Home প্রেস রিলিজ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
সর্বশেষ
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নাবিল মুস্তাফিজুর রহমান
রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নাবিল মুস্তাফিজুর রহমান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ...
ইউনিসফট সিস্টেমস লিমিটেডের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর
এনসিসি ব্যাংক দেশের সব শাখায় ডিজিটাল লোন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে, যা ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অত্যাধুনিক এ সিস্টেমটি ডিজাইন...
পূবালী ব্যাংক পিএলসির ঈশ্বরগঞ্জ শাখার শুভ উদ্বোধন
আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির ৫১৮তম শাখা সম্প্রতি শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটি শুভ উদ্বোধন...
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ব্যাংকের...
মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন
আধুনিক ব্যাংকিং সেবার উৎকর্ষ নিশ্চিতকরণ এবং আগামীর ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যমে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ব্যাংকের সব শাখা, উপশাখা, রিটেইল...














